Digital Democracy Initiative Logo
Language:
হোম ট্র্যাকিং আমাদের সম্পর্কে যোগাযোগ ড্যাশবোর্ড
ফিরে যান

নিয়মিত ফগিং করা হয় না।

ID: CFP-013 | মশক নিয়ন্ত্রণ সমস্যা

সমাধান করা হয়েছে

বেড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত সান্যালপাড়া (চকপাড়া) ব্রিজের পাশের রাস্তা সংলগ্ন ভেতরের এলাকার (হোল্ডিং নম্বর: ৫২৪)। উক্ত স্থানে প্রায় ৩০-৩৫টি পরিবার স্থায়ীভাবে বসবাস করে এবং এলাকার প্রধান সংযোগ পথ হওয়ায় প্রতিদিন অন্তত ৫০০ (পাঁচশত) মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে জমিতে সেচ দেওয়ার সুবিধার্থে নির্মিত কালভার্টটিতে বৃষ্টির পানি জমে থেকে মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে। উপরন্তু, এলাকাটি মূল রাস্তা থেকে কিছুটা ভেতরে হওয়ায় এ যাবৎ কখনোই এখানে ফগিং বা মশা নিধন স্প্রে করা হয়নি। ফলে বর্তমানে মশার উপদ্রব চরম আকার ধারণ করেছে এবং ডেঙ্গুসহ নানা মশাবাহিত রোগের ঝুঁকিতে সাধারণ মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। উক্ত এলাকার ৩০-৩৫টি পরিবারের স্বাস্থ্য সুরক্ষা ও জনভোগান্তি নিরসনে জরুরি ভিত্তিতে জমে থাকা পানি নিষ্কাশন এবং ফগিংয়ের মাধ্যমে মশা নিধনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরী।

Sannalpara, Bera pabna 1 month,3 weeks ago জরুরি

অভিযোগের মূল ছবি

আগের অবস্থা

আগের অবস্থা

আপনার ফিডব্যাক

আলহামদুলিল্লাহ, সেবার গুণগত মান ভালো। এখন মশার উপদ্রব কমেছে।

টাইমলাইন

অপেক্ষমাণ (Most. Silvia Halim)

অভিযোগ জমা দেওয়া হয়েছে

12 আগ. 2026, 21:10
অপেক্ষমাণ (মো. মামুন হোসেন)

Seen

16 আগ. 2026, 16:09
পর্যালোচনাধীন (মো. মামুন হোসেন)

Under Review

16 আগ. 2026, 16:13
পর্যালোচনাধীন (মো. মামুন হোসেন)

আগামী সাপ্তাহের মধ্যে নির্ধারীত স্থানে ফগার মেশিন দ্বারা মশক নিধন কার্যক্রম সম্পন্ন করা হবে।

18 আগ. 2026, 14:24
সমাধান করা হয়েছে (মো. মামুন হোসেন)

৩১/০৮/২০২৬ ইং বিকেল ৫ ঘটিকায় ফগার মেশিন দ্বারা অত্র এলাকার মশক নিধন কর্যক্রম সম্পন্ন করা হয়।

31 আগ. 2026, 17:55

তথ্য

ক্যাটাগরিমশক নিয়ন্ত্রণ সমস্যা
অগ্রাধিকারজরুরি
তৈরি হয়েছে12 আগ. 2026
কর্মকর্তামো. মামুন হোসেন