Digital Democracy Initiative Logo
Language:
হোম ট্র্যাকিং আমাদের সম্পর্কে যোগাযোগ ড্যাশবোর্ড
ফিরে যান

এলাকায় মশার উপদ্রব বেড়েছে।

ID: CFP-087 | মশক নিয়ন্ত্রণ সমস্যা

সমাধান করা হয়েছে

বেড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত, বনগ্রাম দরগা বাড়ি জামে মসজিদ থেকে সামনে নুরুল হাজির চাতালের বাম পাশের এলাকার হোল্ডিং নম্বর (৪৪/১)। উক্ত স্থানে প্রায় ৪০-৪৫ কি পরিবার স্থায়ীভাবে বসবাস করে এবং ওই এলাকার প্রধান সংযোগ পথ হওয়ায় প্রতিদিন অন্তত ১০০০ জন মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। দীর্ঘদিন ধরে বৃষ্টির পানি জমে থেকে মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। ফলে বর্তমানে মশার উপদ্রব চরম আকার ধারণ করেছে এবং সাধারণ মানুষের ডেঙ্গু সহ নানা মশা বাহিত রোগের ঝুঁকিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে উক্ত, পরিবারগুলোর স্বাস্থ্য সুরক্ষার এবং ফগিং এর মাধ্যমে মশা নিধনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরী।

বনগ্রাম দক্ষিণ বেড়া পাবনা 1 month,2 weeks ago জরুরি

অভিযোগের মূল ছবি

আগের অবস্থা

আগের অবস্থা

আপনার ফিডব্যাক

৩ নং ওয়ার্ড বনগ্রাম দক্ষিণ, আমার এলাকায় মশার উপদ্রব প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল। এত মশার উপদ্রব দেখে সাধারণ লোকজন একটু চিন্তিত অবস্থায় ছিল। বর্তমানে ডেঙ্গু চরম আকারে সাধারণ মানুষ এবং ছোট শিশুদের ও হচ্ছে। এটি একেবারে সাধারণ রোগ বলেও ধরা যাবে না। তাই আমি বেড়া পৌরসভা কর্তৃপক্ষের নিকট জরুরী মশা নিধনের জন্য একটি অভিযোগ করি। আমার আনীত অভিযোগটি বেড়া পৌরসভা কর্তৃপক্ষের নজরে আসে এবং খুব দ্রুত তার সঙ্গে অভিযোগটি সমাধান করে দেয়। অভিযোগটি সমাধানের পর আমি এবং আমার এলাকাবাসী খুবই আনন্দিত। পৌরসভা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সাধারণ জনগণের এই সমস্যাটি এত দ্রুত সমাধান করার জন্য। এই সমস্যা সমাধান করার মাধ্যমে অন্তত 35 থেকে 40 টি পরিবার মশা বাহিত রোগ থেকে নিজেদেরকে সুরক্ষা করতে পারবে।

টাইমলাইন

অপেক্ষমাণ (Mst Hafsa khatun)

অভিযোগ জমা দেওয়া হয়েছে

20 আগ. 2026, 10:31
অপেক্ষমাণ (মো. মামুন হোসেন)

Seen

20 আগ. 2026, 15:05
ব্যবস্থা গৃহীত (মো. মামুন হোসেন)

এই সাপ্তাহের মধ্যে মশক নিধন কার্যক্রম সম্পন্ন হবে।

27 আগ. 2026, 17:36
পর্যালোচনাধীন (মো. মামুন হোসেন)

এই সাপ্তাহের মধ্যে মশক নিধন কার্যক্রম সম্পন্ন হবে।

27 আগ. 2026, 17:37
সমাধান করা হয়েছে (মো. মামুন হোসেন)

২৭/০৮/২০২৬ ইং বিকেল ৫ ঘটিকায় ফগার মেশিন দ্বারা অত্র এলাকার মশক নিধন কর্যক্রম সম্পন্ন করা হয়।

28 আগ. 2026, 09:22

তথ্য

ক্যাটাগরিমশক নিয়ন্ত্রণ সমস্যা
অগ্রাধিকারজরুরি
তৈরি হয়েছে20 আগ. 2026
কর্মকর্তামো. মামুন হোসেন