এলাকায় মশার উপদ্রব বেড়েছে।
ID: CFP-117 | মশক নিয়ন্ত্রণ সমস্যা
বেড়া পৌরসভার ৩ নং ওয়ার্ড অন্তর্ভুক্ত মত্র বাধা সংলগ্ন, মোঃ বাসার হাজির বাড়ির সংলগ্নে। স্থানীয় নাগরিকেরা বসবাস করেন, স্থানীয় নাগরিকেরা ময়লা আবর্জনা ফেলে নোংরা করে রাখে। এবং ড্রেনের বদ্ধ পানি থাকার কারণে মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হচ্ছে। এই অঞ্চলে প্রায় ৫০ থেকে ৫৫ টি পরিবার বসবাস করেন, সাধারণ জনগণের ক্ষেত্রে ময়লা আবর্জনা ও বদ্ধ পানি একটি বিপদজনক দিক হয়ে যাচ্ছে। সাধারণ জনগণ ময়লা আবর্জনা মশা মাছি নোংরা পরিবেশে থাকার কারণে, নানা রোগে আক্রান্ত হচ্ছে। বদ্ধ পানি ও নোংরা আবর্জনার জন্য দিন দিন মশার উপদ্রব বেড়েই চলেছে। সাধারণ জনগণকে সুস্থ সবল পরিবেশে রাখার জন্য কর্তৃপক্ষের নিকট মশা নিধনের জন্য জরুরী পদক্ষেপ আসা করছি।
অভিযোগের মূল ছবি
আগের অবস্থা
আপনার ফিডব্যাক
বেড়া পৌরসভা ৩ নং ওয়ার্ড অন্তর্ভুক্ত মন্ত্র বাধা সংলগ্ন, এই এলাকায় খুবই মশার উপদ্রব বেড়েছিল। ময়লা আবর্জনা এবং নোংরা থাকার কারণে মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছিল। আমি জায়গাটা চিহ্নিত করে বেড়া পৌরসভা কে জানিয়েছিলাম। জানানোর অল্প কিছুদিনের মধ্যেই তারা ব্যবস্থা গ্রহণ করেন। তারা নিজ দায়িত্বে ফগিং এর মাধ্যমে মশা নিয়ন্ত্রণে এনেছেন। ফগিং করে যাওয়ার পরে আমি এই এলাকার কিছু মানুষের সাথে এই বিষয়ে আলাপ আলোচনা করলাম। সমস্ত কথা শোনার পরে তারা বললেন । মশার প্রজনন ক্ষেত্র এতটাই বেরিয়ে ছিল যে আমরা সাধারণ জনগণ নানা ধরনের রোগে আক্রান্ত হত ছিলাম। ফগিং করার কারণে এখন কিছুটা হলেও মশা থেকে নিরাপদে দিন কাটাচ্ছি। তবে ফগিং টা যদি নিয়মিত করা হয় তাহলে মশা নিয়ন্ত্রণে রাখা সম্ভব । তাই কর্তৃপক্ষের কাছে আমি আশাবাদী ফগিং টা যেন নিয়মিত ভাবে করা হয়।
টাইমলাইন
অপেক্ষমাণ (Sarna khatun)
অভিযোগ জমা দেওয়া হয়েছে
23 আগ. 2026, 10:57ব্যবস্থা গৃহীত (মো. মামুন হোসেন)
Seen
23 আগ. 2026, 16:22পর্যালোচনাধীন (মো. মামুন হোসেন)
এই সাপ্তাহের মধ্যে মশক নিধন কার্যক্রম সম্পন্ন হবে।
27 আগ. 2026, 17:41সমাধান করা হয়েছে (মো. মামুন হোসেন)
২৭/০৮/২০২৬ ইং বিকেল ৫ ঘটিকায় ফগার মেশিন দ্বারা অত্র এলাকার মশক নিধন কর্যক্রম সম্পন্ন করা হয়।
28 আগ. 2026, 09:17