Digital Democracy Initiative Logo
Language:
হোম ট্র্যাকিং আমাদের সম্পর্কে যোগাযোগ ড্যাশবোর্ড

অভিযোগসমূহ

সার্বজনীন অভিযোগের তালিকা দেখুন

সমাধান করা হয়েছে

এলাকায় মশার উপদ্রব বেড়েছে।

বেড়া পৌরসভার ০৯ নং ওয়ার্ড, চকপাড়া ব্রিজের পাশে ময়লা আবর্জনা জমা হওয়ায় এবং ক্যানালের পানি জমে প্রচুর পরিমাণে মশার সৃষ্টি হয়েছে। এতে করে আশেপাশের মানুষের ভোগান্তির সৃষ্টি হয়েছে। এখানে ৩০-৩৫ টি পরিবার বসবাস করে। এই ৩০-৩৫ টি পরিবারের স্বাস্থ্য সুরক্ষা ও জনভোগান্তি নিরসনে উক্ত বিষয়টি বিবেচনা করে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করা জরুরী।

চকপাড়া ব্রিজ, বেড়া-প… 1 month,2 weeks ago
সমাধান করা হয়েছে

নিয়মিত ফগিং করা হয় না।

বেড়া পৌরসভা, ৪নং ওয়ার্ড, বেড়া নতুন পারা দোতালা মসজিদ এর পাশের কুদ্দুস মিস্ত্রি বাড়ির পেছনে ময়লার স্তুপ মজা আছে এবং এর কারণে দৃর প্রভাব ফেলছে, মশার উপদ্রব বেরে গেছে অতি দ্রুত যদি ফগিং মেশিন দ্বারা স্প্রে করে মশার নিধন করা হয় তাহলে এলাকা বাসি উপকৃত হবে।

নতুন পাড়া 1 month,2 weeks ago
সমাধান করা হয়েছে

এলাকায় মশার উপদ্রব বেড়েছে।

বেড়া পৌরসভার 3 নং ওয়ার্ড বনগ্রাম দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনের রোডে পশ্চিম দিকে একটু ভিতরে একটি পুকুর অবস্থিত। ওই এলাকায় ৩০ থেকে ৩৫ টি পরিবার স্থায়ীভাবে বসবাস করে। পুকুরটিতে দীর্ঘদিন ধরে বৃষ্টির পানি জমে থাকে মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। ফলে চরম আকারে সাধারণ মানুষের হচ্ছে। এবং ডেঙ্গু মশাবাহিত নানা ধরনের রোগ হচ্ছে। উক্ত পরিবারগুলোর স্বাস্থ্য সুরক্ষার জন্য কর্তৃপক্ষের নিকট মশা নিধনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

বনগ্রাম দক্ষিন বেড়া প… 1 month,2 weeks ago
সমাধান করা হয়েছে

এলাকায় মশার উপদ্রব বেড়েছে।

বেড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত, দক্ষিণ বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পেছনের ভেতরের দিকে ২৫ থেকে ৩০ টি পরিবার স্থায়ীভাবে বসবাস করে। রাস্তা থেকে ভেতরের দিকে তাই পানি সরানোর মতো নির্দিষ্ট কোন জায়গা নেই একটা নিচু জলাশয় এর ময়লা আবর্জনার সাথে বৃষ্টির পানি জমে মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। উক্ত এলাকাটিতে অনেকদিন যাবত মশা নিধনের জন্য কোন ধরনের ফগিং বা স্প্রে করা হয়নি। উপরোক্ত পরিবারগুলোর মশা বাহিত রোগ থেকে সুরক্ষার জন্য কর্তৃপক্ষের কাছে জরুরি অনুরোধ করছি।

বনগ্রাম দক্ষিণ বেড়া প… 1 month,2 weeks ago
সমাধান করা হয়েছে

এলাকায় মশার উপদ্রব বেড়েছে।

বেড়া পৌরসভা ৩ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত, বনগ্রাম দক্ষিণ মুন্সিবাড়ি সংলগ, বিশ্বনাথ রাজবংশীর দুর্গা মন্দিরের পাশে একটি জলাশয় রয়েছে হোল্ডিং নম্বর ( ৪১৪)। উক্ত জলাশয় কে আশেপাশের প্রায় ৬০-৬৫টি পরিবার স্থায়ীভাবে বসবাস করে। দীর্ঘদিন ধরে জলাশয় টিতে বৃষ্টির পানি জমে আছে এবং আশেপাশের লোকজন ময়লা আবর্জনা ও ফেলে পানি নোংরা হয়ে থাকে। ফলে মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। মশার উপদ্রব চরম আকার ধারণ করে মশা বাহিত রোগের ঝুঁকিতে রয়েছে সাধারণ মানুষ। উক্ত এলাকার স্বাস্থ্য সুরক্ষা এবং মশা নিধনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

বনগ্রাম দক্ষিণ বেড়া প… 1 month,2 weeks ago
সমাধান করা হয়েছে

এলাকায় মশার উপদ্রব বেড়েছে।

বেড়া পৌরসভার ০৭ নং ওয়ার্ড, হাতীগাড়া পূর্ব পাড়া, ময়লা আবর্জনা জমা হওয়ায় এবং বৃষ্টির পানি জমে প্রচুর পরিমাণে মশার সৃষ্টি হয়েছে। এতে করে আশেপাশের মানুষের ভোগান্তির সৃষ্টি হয়েছে। উক্ত বিষয়টি বিবেচনা করে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করা জরুরী।

হাতীগাড়া-পূর্ব পাড়া,… 1 month,2 weeks ago
সমাধান করা হয়েছে

এলাকায় মশার উপদ্রব বেড়েছে।

বেড়া পৌরসভার ০৯ নং ওয়ার্ড, আলহেরার পাশে ক্যানেল দিয়ে অনেক ময়লা আবর্জনা হওয়ার কারনে প্রচুর পরিমাণে মশার সৃষ্টি হয়েছে। এতে করে আশেপাশের মানুষের ভোগান্তির সৃষ্টি হয়েছে। উক্ত বিষয়টি বিবেচনা করে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করা হচ্ছে।

Sannalpara,Alherar … 1 month,2 weeks ago
সমাধান করা হয়েছে

নিয়মিত ফগিং করা হয় না।

বেড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত দক্ষিণপাড়ায় মশার উপদ্রব খুব বেশি। আশেপাশে বদ্ধ পুকুর, বাসা বাড়িয়ে জমে থাকা পানি ইত্যাদি থেকে দ্রুত মশা বংশ বৃদ্ধি করে । এই এলাকায় মশা নিধক স্প্রে করা খুব দরকার।

৯ নং ওয়ার্ড দক্ষিণ পা… 1 month,2 weeks ago
সমাধান করা হয়েছে

নিয়মিত ফগিং করা হয় না।

বেড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত সান্যাল পাড়া মসজিদের এখানে মশার উপদ্রব খুব বেশি। আশেপাশে বদ্ধ পুকুর থাকায় মশা নিধন হলেও আবার দ্রুত বংশবৃদ্ধি করে। এখানে মশা নিধক স্প্রে করা দরকার।

৯ নং ওয়ার্ড সান্যাল প… 1 month,2 weeks ago
সমাধান করা হয়েছে

নিয়মিত ফগিং করা হয় না।

বেড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত সুইপার কলোনী এখানে মশার উপদ্রব খুব বেশি। আশেপাশে ক্যানাল ও জলাশয় হওয়ায় মশা খুব দ্রুত বংশ বৃদ্ধি করে। এখানে মশা নিধক স্প্রে করা দরকার।

৯ নং ওয়ার্ড সুইপার ক… 1 month,2 weeks ago
সমাধান করা হয়েছে

এলাকায় মশার উপদ্রব বেড়েছে।

বেড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত বনগ্রাম দক্ষিণ বড় বাড়ি সংলগ্ন রাস্তার দুপাশে দুটি পুকুর অবস্থিত। পুকুরটিতে দীর্ঘদিন জমে থাকা বৃষ্টির পচা পানিতে মশার উপদ্রব দিন দিন বেড়েই চলেছে।এলাকাটিতে অনেকদিন যাবত ফগিং বা কোনরকম স্প্রে করা হয় না। এখানে প্রায় ৫০ থেকে ৬০টি পরিবারের বসবাস । মশা বৃদ্ধির কারণে ডেঙ্গু, ম্যালেরিয়া ও নানা ধরনের মশা বাহিত রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে মশা নিধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উক্ত স্থানটিতে বসবাসকারী সাধারণ নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কর্তৃপক্ষের নিকট বিশেষভাবে অনুরোধ করছি।

বনগ্রাম দক্ষিণ, বড় বা… 1 month,2 weeks ago
সমাধান করা হয়েছে

এলাকায় মশার উপদ্রব বেড়েছে।

বেড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত জংলি মাঠের দক্ষিণে রাস্তা থেকে কিছুটা ভিতরে একটা বদ্ধ জলাশয় অবস্থিত। উক্ত স্থানের আশেপাশের প্রায় ৪০-৫০ টি পরিবার স্থায়ীভাবে বসবাস করে। দীর্ঘদিন ধরে বৃষ্টির পানি জমে থেকে মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে । উপরন্তূ এলাকাটি ভেতরে পরিবারগুলোতে কখনোই লগিং বা মশা নিধন স্প্রে করা হয়নি। বলে বর্তমান মশার উপদ্রব চরম আকার ধারণ করেছে এবং ডেঙ্গু সহ নানা ধরনের মশা বাহিত রোগের ঝুঁকিতে সাধারণ মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। উক্ত এলাকার পরিবারগুলোর স্বাস্থ্য সুরক্ষা ও জরুরী ফগিং এর মাধ্যমে মশা নিধনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরী।

বনগ্রাম দক্ষিণ বেড়া প… 1 month,2 weeks ago